বাংলাদেশ ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার: উত্তরা থেকে পুলিশের হেফাজতে

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / 250

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা ১০ নম্বর সেক্টর, দুই নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। বাড়ির আশপাশে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়।

প্রায় চার ঘণ্টা পর পুলিশ আব্দুস শহীদকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। পুলিশের গাড়িতে ওঠানোর সময় তিনি উপস্থিত লোকজনকে বলেন, “কেউ ধাক্কাধাক্কি করবেন না।” উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, রাত ১১টায় অভিযান শুরু করে ভোর রাত সাড়ে ৩টায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আব্দুস শহীদকে বাড়ি থেকে বের করার সময় পুলিশ দুটি লাগেজ নিয়ে যায়। উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা বিভাগের সহকারী কমান্ডার আবুল কালামসহ আরও দুই নিরাপত্তাকর্মীকে বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে পুলিশ তাদের সাক্ষ্য গ্রহণ করে। আবুল কালাম জানান, পুলিশ দুটি লাগেজ খুলে দেখিয়েছে, যেখানে তিন কোটি টাকার বেশি, বিভিন্ন বিদেশি মুদ্রা, চারটি স্বর্ণের বার এবং অসংখ্য অলংকার পাওয়া যায়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার: উত্তরা থেকে পুলিশের হেফাজতে

আপডেট সময় : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪