বাংলাদেশ ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রভাব: বাংলাদেশে কী অপেক্ষা করছে?

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / 249

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয় বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও অভিবাসী নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত, দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা দেশটির রাজনৈতিক ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে।

অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট বা রিপাবলিকান যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে চাপ অব্যাহত থাকবে। বিশেষ করে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার তাগিদ বাড়ানো হবে।

নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রভাব: বাংলাদেশে কী অপেক্ষা করছে?
ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ডেমোক্রেট হোক আর রিপাবলিক হোক, উভয় পক্ষই দ্রুত নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করবে।’ অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহযোগিতা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তার মতে, ট্রাম্পের অভিবাসন নীতি কঠোর হতে পারে, যা বেআইনি অভিবাসীদের জন্য বিপদের কারণ হতে পারে।

এম হুমায়ুন কবির আরও বলেন, ‘অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাইডেন প্রশাসনের সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখছে। কমলা হ্যারিস প্রশাসন অব্যাহত থাকলে সহযোগিতা বজায় থাকতো, তবে ট্রাম্প এলে ইমিগ্রেশনসহ বিভিন্ন ক্ষেত্রে নীতিগত পরিবর্তন হতে পারে, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।’

নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কতটা সহায়ক হবে, তা নির্ভর করছে বাংলাদেশের নেতৃত্ব কতটা কৌশলীভাবে সম্পর্ক স্থাপন করবে তার ওপর। বিশেষজ্ঞদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ মোকাবিলা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রভাব: বাংলাদেশে কী অপেক্ষা করছে?

আপডেট সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪