বাংলাদেশ ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

‘ধর্ম যার যার, উৎসব সবার’—স্লোগানকে ঈমান পরিপন্থী আখ্যা দিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি

‘ধর্ম যার তার, উৎসব তার’—স্লোগান নিয়ে মাওলানা ইউসুফীর মন্তব্য

জামাল পাটোয়ারী
  • আপডেট সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 172

ছবি: মাওলানা ইউসুফী

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, “ধর্ম যার, উৎসব তার”—এই ধারণাই ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর “ধর্ম যার যার, উৎসব সবার”—এ স্লোগান ঈমান পরিপন্থী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউসুফী বলেন, স্বাধীন রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার রাখে। নাগরিকরা রাষ্ট্রীয় আইন মেনে চলেন এবং ট্যাক্স দেন—তাই রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের জান-মাল, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।

তিনি আরও বলেন, একজন মুসলমানের জন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক নয়। কারণ এটি অন্য ধর্মের উপাসনা কার্যক্রমে প্রত্যক্ষ সহযোগিতা হিসেবে দেখা যেতে পারে, যা ইসলাম অনুমোদন করে না।

ইউসুফী জানান, গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলেম সমাজ সাময়িকভাবে দুর্গাপূজার নিরাপত্তায় এগিয়ে এসেছিলেন। তখন প্রশাসনের কিছু সীমাবদ্ধতা থাকায় আলেমরা রাষ্ট্রকে সহযোগিতা করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় মুসলমানদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন নেই।

তবে তিনি সতর্ক করে বলেন, আলেম সমাজকে খেয়াল রাখতে হবে যাতে কোনো কুচক্রী মহল সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে।

অবশেষে তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, দেশের প্রতিটি নাগরিক যেন নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

‘ধর্ম যার যার, উৎসব সবার’—স্লোগানকে ঈমান পরিপন্থী আখ্যা দিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি

‘ধর্ম যার তার, উৎসব তার’—স্লোগান নিয়ে মাওলানা ইউসুফীর মন্তব্য

আপডেট সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫