বাংলাদেশ ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

গাজার উদ্দেশে যাত্রা করা ৪৪ জাহাজের ফ্লোটিলা থেকে সবকটি নৌযান আটক, শতাধিক মানবাধিকারকর্মীকে ধরে নিয়ে গেল ইসরাইল

ইসরাইলের দখলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 135

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরাইলি বাহিনী আটক করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে সরাসরি সম্প্রচারে দেখা যায়, পোল্যান্ডের পতাকাবাহী ‘মারিনেট’ নামের জাহাজে প্রবেশ করে ইসরাইলি কমান্ডোরা নিয়ন্ত্রণ নেয়।

এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। শুরুতে ফ্লোটিলায় মোট ৪৪টি জাহাজ অংশ নেয়। এর আগেই একে একে সবগুলো জাহাজ আটক করে ইসরাইল নৌবাহিনী, যেগুলো গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বেই হুঁশিয়ারি দিয়েছিল—যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়া বা অবরোধ ভাঙার চেষ্টা করলে যেকোনো নৌযানকে আটক করা হবে।

গত বুধবার থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে ইসরাইল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ, ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান এবং বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

গ্লোবাল ফ্লোটিলা ট্র্যাকারের তথ্যমতে, সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য ছিল গাজার জনগণের জন্য অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে ইসরাইল আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে।

এই অভিযানে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসহ বিশ্বখ্যাত অনেক কর্মীও অংশ নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

গাজার উদ্দেশে যাত্রা করা ৪৪ জাহাজের ফ্লোটিলা থেকে সবকটি নৌযান আটক, শতাধিক মানবাধিকারকর্মীকে ধরে নিয়ে গেল ইসরাইল

ইসরাইলের দখলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান

আপডেট সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫