বাংলাদেশ ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে নারী ব্যবসায়ী গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 93

ছবি: মাদক ব্যবসায়ী

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রাণীগঞ্জ কশিগাড়ী এলাকা থেকে মমতা (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

এর আগে ইনসাফ বিশ্বে প্রকাশিত “ঘোড়াঘাটে প্রকাশ্য বিক্রি হচ্ছে মাদক” শিরোনামের সংবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ব্যবসার ভয়াবহতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা বেড়ে যায় এবং এলাকাবাসীর দাবিতে অভিযান পরিচালিত হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “সংবাদ প্রকাশের পর আমরা বিশেষ অভিযান চালাই। কশিগাড়ী এলাকা থেকে মমতা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, মমতা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে মাদক বিক্রি করতেন। রাতের আঁধারে মোটরসাইকেল ও ইজিবাইকযোগে আশপাশের গ্রামে মাদক সরবরাহ করা হতো। অভিযানের সময় তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

এদিকে এলাকাবাসী পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা মনে করেন, “শুধু একজনকে ধরলে হবে না, পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে নারী ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫