ওয়ার্ল্ড ফুড ফোরাম শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
- আপডেট সময় : ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 149
ইতালির রোমে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ভোরে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত রোববার (১২ অক্টোবর) বিকেলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে পৌঁছান তিনি। ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।
সফরকালীন সময়ে ড. ইউনূস বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনায় অংশ নেন। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সরকারি সূত্রে জানা যায়, এ সফর বাংলাদেশের কৃষি উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।















