বাংলাদেশ ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নবাবগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গে হাসপাতালে বৃদ্ধ

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 66

ছবি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের নবাবগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মমিনুল ইসলাম (৬৮) নামের এক ব্যক্তি ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্ত মমিনুল ইসলাম উপজেলার হাতিশাল গ্রামের বাসিন্দা। গত ১৮ অক্টোবর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরিবারের বরাতে জানা গেছে, কয়েক দিন আগে তাদের বাড়িতে একটি গরু জবাই করা হয়, এবং মমিনুল ইসলাম নিজেই মাংস কাটাকাটি করেন। এরপর থেকেই তার শরীরে জ্বর দেখা দেয় এবং ধীরে ধীরে ফোসকা উঠতে শুরু করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলাইমান মেহেদী বলেন, “রোগীর শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা গেছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি অ্যানথ্রাক্স বলে ধারণা করছি। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নবাবগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গে হাসপাতালে বৃদ্ধ

আপডেট সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫