বাংলাদেশ ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতীয় নির্বাচনের আগে গণভোটই হবে যথার্থ: ডা. তাহের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 62

ছবি: ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের বিকল্প নেই। তাঁর মতে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করাই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ।

বুধবার দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

তাহের বলেন, “জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “গণভোটের সঙ্গে উচ্চকক্ষ বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির বিষয়ও জড়িত। তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমেই এর সমাধান করা জরুরি।”

ডা. তাহেরের মতে, জনগণের মতামত ছাড়া গুরুত্বপূর্ণ সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়া অনুচিত। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটের পথেই অগ্রসর হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জাতীয় নির্বাচনের আগে গণভোটই হবে যথার্থ: ডা. তাহের

আপডেট সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫