বাংলাদেশ ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আসামে ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে রাজনৈতিক ঝড়

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 132

ছবি: আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের আসামে বাংলাদেশে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের এক অনুষ্ঠানে এই গান পরিবেশনের পর রাজ্যজুড়ে নিন্দা, অভিযোগ ও পাল্টা অভিযোগের ঝড় উঠেছে।

বুধবার (২৯ অক্টোবর) আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার কংগ্রেসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের নির্দেশ দেন। তাঁর দাবি—“এটি ভারতের জাতীয় অনুভূতির প্রতি গুরুতর অপমান।”

ঘটনার সূত্রপাত সোমবার (২৭ অক্টোবর) এক কংগ্রেস সভা থেকে। সেখানে দলের সিনিয়র নেতা বিদ্যু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রচিত এই গানটি ১৯৭১ সালে বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে।

হিমান্ত বিশ্ব শর্মা বলেন, “এই ঘটনা ‘গ্রেটার বাংলাদেশ’ ধারণার সঙ্গে সম্পর্কিত।” তাঁর দাবি, পাকিস্তান-সমর্থিত সেই তত্ত্ব উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদ উস্কে দিতে চায়। তিনি উদাহরণ হিসেবে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের কথা উল্লেখ করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পাকিস্তানের এক সেনা কর্মকর্তাকে এমন একটি বই উপহার দেন, যার প্রচ্ছদে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশসহ বিমূর্ত মানচিত্র দেখা যায়।

অন্যদিকে, লোকসভার কংগ্রেস উপনেতা গৌরব গগৈ পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “গানটি বাংলাদেশের স্বাধীনতার বহু আগে লেখা, এটি বাঙালির সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।” তিনি অভিযোগ করেন, বিজেপি একদিকে বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করে, আবার নির্বাচনের সময় সেই সংস্কৃতির ব্যবহার করে ভোটের রাজনীতি করে।

এই ঘটনার পর আসাম রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে চলছে তর্ক-বিতর্ক, কেউ বলছেন এটি ‘বাঙালিয়ানা’র গর্বের প্রতিফলন, কেউ বলছেন এটি ভারতের জাতীয় মর্যাদার অবমাননা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

আসামে ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে রাজনৈতিক ঝড়

আপডেট সময় : ১১:৪৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫