বাংলাদেশ ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 87

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানান, ‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি।

এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করে। এর মধ্যে এনসিপিকে দেওয়া হয় ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’, এবং আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক।

নাহিদ ইসলাম বলেন, “আমরা চলতি মাসের মধ্যেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবো। শাপলা কলি প্রতীকে বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিতে প্রস্তুত।”

তিনি আরও আহ্বান জানান, “যারা নতুনভাবে রাজনীতি করতে চান, দেশকে ভিন্নভাবে গড়তে চান—তারা আমাদের সঙ্গে যুক্ত হোন। এনসিপি সব জেলায় সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা সারাদেশে জুলাই সনদ নিয়ে সচেতনতা সৃষ্টি করছি, জনগণের পাশে থেকে ন্যায়বিচারের পক্ষে কথা বলছি। ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। এনসিপি হলো জনগণের প্রকৃত দল—আপনার, আমার, সবার দল।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫