বাংলাদেশ ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

রাজধানীতে ভিক্টর পরিবহনের দুই বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 80

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে রহস্যজনকভাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ ভোরে ঘটনাস্থল থেকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় থাকা দুটি বাসে আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তদন্ত করছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

রাজধানীতে সাম্প্রতিককালে বাসে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

রাজধানীতে ভিক্টর পরিবহনের দুই বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫