বাংলাদেশ ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি ৮ দলের

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 93

ছবি: ৮ দল

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলো এই কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানায়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া ২০২৬ সালের নির্বাচন সম্ভব নয়। জুলাই বিপ্লবের পূর্ণ স্বীকৃতি দিতে হলে এর সাংবিধানিক ভিত্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের মুক্তিকামী মানুষের একটাই দাবি—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। সকল রাজনৈতিক দল গণভোটে একমত হলে এখন তারিখ নিয়ে দ্বিধা কেন?”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে দলগুলো যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সমমনা আট দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এর আগে ৬ নভেম্বর জামায়াত ও সমমনা দলগুলো তাদের দাবি-সংবলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবিগুলো পূরণ না হলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি ৮ দলের

আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫