বাংলাদেশ ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

তারেক রহমানের আহ্বানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 96

ছবি : তারেক রহমান

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, রাজধানীর গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে।

বৈঠকে সভাপতিত্ব করবেন নিজে তারেক রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সূত্র জানায়, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ, দলের সাংগঠনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, আন্দোলনের পরবর্তী ধাপ ও দলের কৌশল নির্ধারণ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সব সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দলীয় নেতারা মনে করছেন, এই বৈঠক থেকেই ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

তারেক রহমানের আহ্বানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫