৩০ এপ্রিলের পর দেশজুড়ে কী ঘটছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
- আপডেট সময় : ০২:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 9
মাদক, জুয়া এবং অবৈধ সিসা লাউঞ্জের দৌরাত্ম্য বন্ধে এবার হার্ডলাইনে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারা দেশে একযোগে বিশেষ সমন্বিত অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক জরুরি নোটিশের জবাবে তিনি এই কড়া হুঁশিয়ারি প্রদান করেন।
মন্ত্রী জানান, দেশের যুবসমাজকে রক্ষায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের অবস্থান এখন ‘জিরো টলারেন্স’। বিশেষ করে অবৈধ সিসা লাউঞ্জগুলো যেন নাম-ঠিকানা পাল্টে নতুন করে কোনো কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যারা এসব অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।
পাশাপাশি বর্তমান সময়ের উদ্বেগের কারণ অনলাইন জুয়া ও ডিজিটাল মাদকের বিস্তার রোধেও বিশেষ নজরদারির কথা জানান মন্ত্রী। ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগও এসব অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ৩০ তারিখের পর শুরু হতে যাওয়া এই চিরুনি অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

























