বাংলাদেশ ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

রাজপথের আন্দোলনের হুমকি নাহিদ ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 11

ছবি: নাহিদ ইসলাম

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদের প্রথম অধিবেশন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি বলেন, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গঠনমূলক আলোচনার পরিবর্তে সরকার একতরফাভাবে সংসদ পরিচালনা করছে। এই পরিস্থিতি চলতে থাকলে জনগণকে সাথে নিয়ে পুনরায় রাজপথে নামাই হবে একমাত্র বিকল্প।

​নাহিদ ইসলাম দেশের গণতান্ত্রিক সংকটের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। তিনি বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সংবিধানের যেকোনো বড় পরিবর্তনে গণভোটের ব্যবস্থা রাখা অপরিহার্য।

​বিগত রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার দোহাই দিয়ে মূলত আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার পথ খোলা রাখা হচ্ছে। এমনকি বিএনপিও জনগণের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। নাহিদ ইসলামের দাবি, কেবল সংবিধান সংশোধন নয়, বরং আমূল পরিবর্তনের মাধ্যমেই একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।

​কনভেনশনে তিনি জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। নতুবা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের এই লড়াই বারবার হোঁচট খাবে এবং সাধারণ মানুষকে বারবার রাজপথে রক্ত দিতে হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এবি পার্টির শীর্ষ নেতারাও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

রাজপথের আন্দোলনের হুমকি নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬