বাংলাদেশ ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করলেন পুতিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / 198
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার ভলগা নদীর তীরে অবস্থিত কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে পুতিন এই আহ্বান জানান, যেখানে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। পুতিন বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা থামবে না।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্য এখন পূর্ণ মাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি উল্লেখ করেন, এক বছর আগে গাজায় শুরু হওয়া সামরিক সংঘর্ষ এখন লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক। এই যুদ্ধের প্রভাব অন্যান্য দেশেও পড়ছে।

পুতিন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। এই সমাধান কার্যকর হলে ফিলিস্তিনি জনগণ ঐতিহাসিক অবিচার থেকে মুক্তি পাবে এবং সহিংসতার চক্র বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করলেন পুতিন

আপডেট সময় : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪