বাংলাদেশ ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নিন্দনীয় প্রচেষ্টা

ধর্মীয় বিভেদ সৃষ্টির চক্রান্ত: ৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, আইনি পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 196

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, “অসুরের মুখে দাড়ি লাগানো একটি পরিকল্পিত চক্রান্ত, যার উদ্দেশ্য ছিল ধর্মীয় বিভেদ সৃষ্টি করা।”

উপদেষ্টা বলেন, “ইতোমধ্যেই এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে খবর পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনাটির সঙ্গে তার যোগসূত্র পাওয়া যাচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটিগুলোর সহযোগিতায় কুচক্রী মহলের ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কিছু পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় উসকানি, বিভেদ ও সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছিল। এ কাজে কিছু কথিত বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্য হলো দেশের ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা। যেকোনো উসকানি বা চক্রান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সকল ধর্মের মানুষকে আহ্বান জানান, “কোনো গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করুন। বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে তাদের উৎসব পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নিন্দনীয় প্রচেষ্টা

ধর্মীয় বিভেদ সৃষ্টির চক্রান্ত: ৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, আইনি পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫