বাংলাদেশ ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রস্তুত ইরানের মিসাইল ও ড্রোন বাহিনী

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার নির্দেশ খামেনির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 311

ছবি: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি, সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক ইরানি কর্মকর্তা জানান, ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে কড়া প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি চলছে। ইরান বিশ্বাস করে, তাদের ওপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলার ‘কঠোর’ এবং ‘অপ্রত্যাশিত’ জবাব দিতে হবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নির্বাচনের আগে ইরান এই হামলা চালাবে না। তবে অন্যান্য সূত্র থেকে জানা গেছে, ৫ নভেম্বরের নির্বাচনের আগেই ইরান আক্রমণ করতে পারে।

গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল, যার প্রতিক্রিয়ায় ২৬ অক্টোবর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রথমে ইরান এই হামলার ক্ষয়ক্ষতি অস্বীকার করেছিল, তবে পরবর্তীতে চার সেনার মৃত্যুর পর খামেনি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান সরাসরি তাদের নিজ ভূখণ্ড থেকে হামলা না চালিয়ে ইরাক থেকে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। এতে শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার হতে পারে। ইরান মনে করছে, ইরাক থেকে আক্রমণ করলে ইসরায়েল হয়তো ইরানে সরাসরি পাল্টা আঘাত হানবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে। ফলে ইরানের প্রতিরোধক্ষমতা নেই এবং ইসরায়েল যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

প্রস্তুত ইরানের মিসাইল ও ড্রোন বাহিনী

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার নির্দেশ খামেনির

আপডেট সময় : ০২:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪