বাংলাদেশ ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিয়ে নির্বাচন কমিশন নতুন তালিকা থেকে একটি প্রতীক বাছাই করতে নির্দেশ দিয়েছে।

শাপলা নয়, বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের তালিকা থেকে মার্কা বেছে নিতে হবে এনসিপিকে

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 247

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার আর শাপলা প্রতীক পাচ্ছে না। দলটির নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, শাপলা কিংবা সাদা বা লাল শাপলা কোনো প্রতীকই অনুমোদিত তালিকায় নেই। এ কারণে এনসিপিকে বাধ্যতামূলকভাবে অন্য প্রতীক বেছে নিতে হবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয়। ফলে তাদের আবেদন বিবেচনায় নিয়ে নতুন করে প্রতীক নির্ধারণের সুযোগ দেওয়া হচ্ছে।

চিঠিতে জানানো হয়, এনসিপিকে মোট ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের একটি মার্কা বেছে নিতে হবে। প্রতীকগুলোর তালিকায় রয়েছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

আগে এনসিপি শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল। পরে সংশোধিত আবেদনে শাপলার ভিন্ন রূপ (সাদা বা লাল) দাবি করা হয়। তবে নির্বাচন কমিশন জানায়, জাতীয় নির্বাচনের নির্ধারিত ১১৫টি প্রতীকের তালিকায় এসব প্রতীক নেই। তাই শাপলা প্রতীক কোনোভাবেই পাওয়া যাবে না।

এদিকে শাপলা প্রতীক না পেলে তা আদায় করার হুমকি দিয়েছে দলটির নেতারা। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “রাজনৈতিক নেতারা অনেক কিছু বলতে পারেন। তবে নির্বাচন কমিশন আইনের বাইরে কিছু করবে না।”

আগামী ৭ অক্টোবরের মধ্যে এনসিপিকে লিখিতভাবে তাদের নতুন প্রতীক জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিয়ে নির্বাচন কমিশন নতুন তালিকা থেকে একটি প্রতীক বাছাই করতে নির্দেশ দিয়েছে।

শাপলা নয়, বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের তালিকা থেকে মার্কা বেছে নিতে হবে এনসিপিকে

আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫