বাংলাদেশ ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের মেরুদণ্ডের দৃঢ়তা এবং নিরপেক্ষতার বার্তা

কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা: সিইসি নাসির উদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 177

ছবি: সিইসি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এ তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কমিশন বহু দৃশ্যমান ও অদৃশ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তিনি আরও স্পষ্ট করে জানান, ইসি থেকে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না এবং কোনো দলের পক্ষ হয়ে কাজ করার সুযোগ নেই। বিশেষ পরিস্থিতির কারণে এবারের জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে তিনি বিশেষ গুরুত্ব দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। তিনি কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতেই হবে এবং নির্বাচনের নামে আর প্রহসন চলবে না।”

অন্য কমিশনাররা কর্মকর্তাদের পক্ষপাতিত্ব থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, কমিশন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ বরদাশত করবে না। যে কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করবেন, এর দায়ভার তাকেই নিতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে।” তিনি দাবি করেন, কমিশন শক্তভাবে কাজ করছে এবং কোনো রাগ-অনুরাগে প্রভাবিত হচ্ছে না।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্তা দিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন কমিশনের ওপর একটি আমানত। এর খেসারত শুধু ইহকালেই নয়, পরকালেও দিতে হবে। তিনি আরও বলেন, কমিশনের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই ভালো নির্বাচন করার বিকল্প নেই।

সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তারা জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং নিজেদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের মেরুদণ্ডের দৃঢ়তা এবং নিরপেক্ষতার বার্তা

কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫