বাংলাদেশ ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১২:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 144

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, বাংলাদেশে দুর্গাপূজা দীর্ঘদিন ধরে সকলের সহযোগিতায় নির্বিঘ্নে উদযাপিত হয়ে আসছে, যা এদেশে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে সুপ্রতিষ্ঠিত। তবে অতীতে একাধিকবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান অভিযোগ করেন, অতীতের স্বৈরশাসনের সুবিধাভোগীরা অসৎ উদ্দেশ্যে দুর্গোৎসবের সময় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। যদিও স্বৈরাচার পতন হয়েছে, তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি—তার সাম্প্রতিক উদাহরণ জাতি প্রত্যক্ষ করেছে। তাই এবারের শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি আহ্বান জানান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষায় বিএনপি শ্রদ্ধাশীল এবং প্রতিজ্ঞাবদ্ধ। এদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং তা বিনষ্টের যেকোনো ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দল দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ১২:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫