বাংলাদেশ ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৪০ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / 222
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ায় ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৪০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি। দেশটির কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে উত্তরাঞ্চলের জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। দুর্ঘটনার পর অনেক মানুষ রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের জন্য ভিড় করেন। ঠিক সেই মুহূর্তেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা এত বড় প্রাণহানির কারণ হয়।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র নুরা আব্দুল্লাহি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৪০ জনকে ইতোমধ্যে গণকবর দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও নাইজেরিয়ায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার রাস্তাগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে, যার জন্য চালকদের বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা এবং অতিরিক্ত যানবাহনকে দায়ী করা হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৪০ জন নিহত

আপডেট সময় : ১১:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪