বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / 241
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে আন্তঃনির্ভরশীলতার ভিত্তিতে একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাবে, যেখানে উভয় দেশের জনগণ থাকবে প্রধান অংশীদার। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বুধবার ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, হাইকমিশনার প্রণয় ভার্মা মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি-২০২৪ কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন।

হাইকমিশনার আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ভারতের প্রচেষ্টা তুলে ধরেন। পাশাপাশি তিনি ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্রনীতি এবং উন্নয়ন কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাপী ভারতের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও শক্তিশালী করছে।

তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রনীতির ‘নেইবারহুড ফার্স্ট’ (প্রতিবেশী প্রথম), ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘সাগর মতবাদ’ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ভিশন অনুযায়ী বাংলাদেশ-ভারত সম্পর্কের দীর্ঘমেয়াদি কৌশল তৈরি করা হয়েছে। এর ফলে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে: ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪