বাংলাদেশ ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ষষ্ঠবারের মতো গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 139

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে উত্থাপিত প্রস্তাবে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ সমর্থন জানালেও একমাত্র যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো ওয়াশিংটন গাজা ইস্যুতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল।

খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ইসরায়েলের ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও গুরুত্ব পায়। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় প্রস্তাবটি পাস হয়নি।

এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। তারা একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা’ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে, গাজা সিটিতে ইসরায়েল সর্বাত্মক হামলা চালিয়ে বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন। কেউ হেঁটে, আবার কেউ যানবাহন বা গাধার গাড়িতে চড়ে এলাকা ছেড়ে যাচ্ছেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহে অন্তত সাড়ে তিন লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছেন। স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, হামলা শুরুর আগে শহরে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছিলেন, যাদের অধিকাংশই ইতোমধ্যে বারবার বাস্তুচ্যুত হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, টানা দুই বছরের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ১৪১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন। এ অবস্থায় আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান আরও জোরালো হলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে সমাধান অনিশ্চিত হয়ে পড়ছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ষষ্ঠবারের মতো গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫