বাংলাদেশ ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে বৃহস্পতিবার

সাধারণ ছুটি ঘোষণা

ইনসাফ বিশ্ব ডেক্স
  • আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / 257
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত বিজয়া দশমীর দিনই (১৩ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকারি ছুটি থাকে। তবে এ বছর পূজা উদযাপনের সুবিধার্থে একদিন অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এসেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ৩৭ নম্বর ক্রমিকের নির্দেশনা অনুযায়ী ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা ছুটির আওতামুক্ত

ছুটির আওতায় না পড়া পরিষেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা। এ সব পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহনও ছুটির আওতায় পড়বে না।

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম সচল রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা জারি করা হবে।

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর ফলে বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হবে। শুক্র ও শনিবার (১১ ও ১২ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকবে, আর রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীর ছুটি হবে। ফলে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এবার সনাতন ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজার সময় আরও একদিন ছুটি বাড়ানো হয়েছে, যা তাদের পূজা উদযাপনকে আরও সহজ ও আনন্দময় করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে বৃহস্পতিবার

সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪