বাংলাদেশ ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 289

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি।” এভাবেই ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি।”

গত শনিবার ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহারের দাবি করে ইসরায়েল। তবে ইরান জানিয়েছে, এতে চার সেনা নিহত হলেও ক্ষয়ক্ষতি ছিল সীমিত।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশে ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য সামরিক এলাকায় তাদের বিমানগুলো আঘাত হেনেছে। এ ঘটনার পরপরই বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য সংযমের আহ্বান জানায়।

এর আগে ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান প্রায় দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।

বাংলাদেশ এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, “এ ধরনের উসকানি অস্থির একটি অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব সুদূরপ্রসারী।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক রীতি ও সংলাপের প্রতি সম্মান জানানো অপরিহার্য।” বাংলাদেশের আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে এগিয়ে নিতে হবে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের

আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪