বাংলাদেশ ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা

ইসরায়েল কি ‘রেড লাইন’ অতিক্রম করেছে?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 197

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুনরায় তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। গত রাতে ইসরায়েল তেহরানে বিমান হামলা চালায়, যা তেহরান বলছে “ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি আগেই সতর্ক করে বলেছিলেন, ইরানের “রেড লাইন” অতিক্রম করার চেষ্টা করা হলে তা কঠোর জবাবের সম্মুখীন হবে। শেকারচি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির উদ্দেশে বলেন, “ইসরায়েলের মতো একটি শিশু হত্যাকারী, সন্ত্রাসী রাষ্ট্রকে সমর্থন বন্ধ করুন।”

এরপর যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনও ইসরায়েলকে সতর্ক করেছে যেন তারা ইরানের পরমাণু স্থাপনা বা জ্বালানি অবকাঠামোয় হামলা না চালায়।

ফ্রান্স-২৪ এর সাংবাদিক সাঈদ আজিমি জানিয়েছেন, ইসরায়েল পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলার চেষ্টা করেছে, যা ইরানের জন্য “রেড লাইন” অতিক্রমের শামিল। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের কোনো অংশগ্রহণ নেই এবং ইরানের পরমাণু স্থাপনা বা জ্বালানি অবকাঠামো এই হামলার লক্ষ্য ছিল না।

ইরানের মতে, এই হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে। সাংবাদিক আজিমি বলেন, ইরান প্রতিক্রিয়া না জানালে অবস্থা আরও জটিল হবে। ইরানের ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, ইসরায়েলের আক্রমণের জবাব দেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তেহরানবাসীর শোনা বিস্ফোরণের শব্দ আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম ছিল।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা

ইসরায়েল কি ‘রেড লাইন’ অতিক্রম করেছে?

আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪