বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 231

ছবি: উপদেষ্টা নাহিদ, সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদের নিয়োগপত্রে নাহিদের সুপারিশসহ একটি ছবি ছড়িয়ে পড়ে। নাহিদ দাবি করেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলমান হল আন্দোলনের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নাহিদ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টার অভিযোগ ওঠে। ভিডিওতে শিক্ষার্থীদের ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের দাবি, এ স্লোগানটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ছিল, নাহিদের উদ্দেশ্যে নয়।

এই অপপ্রচারের বিরুদ্ধে নাহিদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রাজনৈতিক দলের নেতাকর্মী, এবং বিনোদন জগতের তারকারা। মঙ্গলবার রাত থেকেই ‘উই আর নাহিদ’ (#WeAreNahid) হ্যাশট্যাগ ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকে লাল ব্যাকগ্রাউন্ডের উপর #WeAreNahid লিখে নাহিদের পাশে থাকার বার্তা প্রকাশ করেছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আন্দোলনের সময় নাহিদের ওপর নির্যাতনের ছবি তুলে ধরেন। তিনি লেখেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই। যারা পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে।’ সেই পোস্ট শেয়ার করে অভিনেতা সালমান মুক্তাদির বলেন, ‘অভিযোগ করো, তবে বিপ্লবকে অস্বীকার করো না। আমি নাহিদকে চিনিও না, তবে তার মতো মানুষের ত্যাগেই আমরা আজ এখানে।’

আরজে কিবরিয়া ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ফেসবুকে লিখেছেন, ‘এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিল বলে আজ আমরা স্লোগান দিতে পারছি, সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তা বলতে পারছি।’ তিনি আরও যোগ করেন, ‘নাহিদের মতো সাহসী তরুণরা দেশ বদলানোর চেষ্টায় কাজ করে যাচ্ছে।’

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া

আপডেট সময় : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪