বাংলাদেশ ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাগরিক ঐক্যের সভাপতির পোস্ট ঘিরে এনসিপির আনন্দ

মান্নার সম্মতি: এনসিপির শাপলা প্রতীকে আইনি বাধা নেই আর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 121
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধার মুখে নেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে তিনি কোনো মামলা করবেন না।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মান্না লিখেছেন,
“শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না।”

তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে এনসিপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট শেয়ার করে লিখেছে, এখন শাপলা প্রতীক পেতে আর কোনো বাঁধাই নেই।

নির্বাচন কমিশনের অবস্থান

এর আগে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিল, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল। সেই কারণে এনসিপিকে প্রতীক দেওয়া সম্ভব নয় বলে রাজনৈতিক জটিলতার কথা উল্লেখ করেছিল তারা। কিন্তু মান্নার অবস্থান স্পষ্ট হওয়ার পর সেই রাজনৈতিক বাধাও কার্যত দূর হলো।

এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না। এ বিষয়ে দলটি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছে।

এনসিপির প্রতিক্রিয়া

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মান্নাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন— “ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নাগরিক ঐক্যের সভাপতির পোস্ট ঘিরে এনসিপির আনন্দ

মান্নার সম্মতি: এনসিপির শাপলা প্রতীকে আইনি বাধা নেই আর

আপডেট সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫