বাংলাদেশ ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

গাজায় ইসরাইলের শীর্ষ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / 276
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর গাজায় রোববার ইসরাইলি বাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে নিহত ওই কমান্ডার হলেন ইসরাইলের কর্নেল এহসান ড্যাক্সা, যিনি ১৬২তম ডিভিশনের ৪০১তম ‘আয়রন ট্র্যাকস’-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, গত বছরের ডিসেম্বরে কর্নেল আইজ্যাক বেন বাশেত নিহত হওয়ার পর থেকে ড্যাক্সা হলেন ইসরাইলি বাহিনীর নিহত সর্বোচ্চ পদাধিকারী কর্মকর্তা। তিনি গাজার শুজাইয়া এলাকায় নিহত হন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ড্যাক্সাকে ‘ইসরাইলের বীর’ হিসেবে অভিহিত করেন এবং তার স্ত্রী হুদা ও সন্তানদের প্রতি সমবেদনা জানান। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ড্যাক্সা গাজায় ‘হামাসের বিরুদ্ধে যুদ্ধ’ করছিলেন। তিনি উল্লেখ করেন, “ইসরাইল আজ একজন সাহসী কমান্ডার এবং দেশের নিরাপত্তার জন্য নিবেদিত একজন অফিসারকে হারাল।”

ড্যাক্সা ৪১ বছর বয়সী ছিলেন এবং দ্রুজ নগরী দালিয়াত আল-কারমেলের বাসিন্দা। গাজায় সংঘাত চলাকালে এই পর্যন্ত ছয়জন ইসরাইলি কর্নেল নিহত হয়েছে, যার মধ্যে চারজন নিহত হয়েছে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময়।

রোববার সকালে হামাস জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের একটি মারকাভা ট্যাংক ও একটি নামার সাজোয়া যানকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে। ধারণা করা হচ্ছে, কর্নেল ড্যাক্সা ওই সময় ট্যাংকের বাইরে অবস্থান করছিলেন। তবে ইসরাইল ড্যাক্সার মৃত্যুর বিস্তারিত জানায়নি।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

গাজায় ইসরাইলের শীর্ষ কমান্ডার নিহত

আপডেট সময় : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪