বাংলাদেশ ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

গাজায় মানবিক সংকট: ৮০ শতাংশ ক্ষুধার্ত মানুষ

ইনসাফ বিশ্ব অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / 284
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাগাতার আক্রমণে গাজার পরিস্থিতি চরম মানবিক সংকটে পরিণত হয়েছে। দখলদার বাহিনীর ধারাবাহিক বোমাবর্ষণের ফলে গোটা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের মোট ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা। বিশেষত ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের অবরোধ ও আক্রমণ গাজাকে ভয়াবহ অবস্থার মুখে ঠেলে দিয়েছে। গাজার ২৩ লাখ মানুষের জীবন দুর্ভিক্ষের হুমকির মুখে।

খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেছেন, যুদ্ধের ইতিহাসে এত দ্রুত কোনো জাতি দুর্ভিক্ষের সম্মুখীন হয়নি। গাজার প্রতি চারজন মানুষের একজন অনাহারে আছেন, এবং সম্পূর্ণ উপত্যকাটিই এখন ক্ষুধার্ত। তিনি উল্লেখ করেছেন, ফিলিস্তিনি জনগণকে দীর্ঘকাল ধরে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা শুরু হয় ৭৬ বছর আগে, যখন অবৈধ ইসরাইল প্রতিষ্ঠিত হয়।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক গাজার মানবিক বিপর্যয়ের ওপর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, জুলাই মাসের তুলনায় গাজার খাদ্য সহায়তা ৩৫ শতাংশ কমে গেছে। গাজার বাড়িঘর এবং অবকাঠামো ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উপত্যকার মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, গাজায় পাঁচ বছরের নিচে তিন লাখ ৩৫ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। এ সংকট পুরো একটি প্রজন্মকে বিপর্যস্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু গাজা নয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলের দখল ও হামলা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

গাজায় মানবিক সংকট: ৮০ শতাংশ ক্ষুধার্ত মানুষ

আপডেট সময় : ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪