জয়পুরহাটে ট্রেনের ইঞ্জিন বিকল: উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ১১:৪৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 270
আজ (৩১ অক্টোবর) ভোর ৬টা ৫০ মিনিটে জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি ডাউন আউটার সিগনালের কাছে ইঞ্জিন বিকলের কারণে থেমে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়, যার ফলে উত্তর এবং দক্ষিণমুখী বেশ কিছু ট্রেন চলাচলে ব্যাহত হচ্ছে।
পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের লোক-মাস্টার সাইফুল আজম জানান, “ইঞ্জিনের লুবওয়েলের গ্যাসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে, যা ট্রেনের সাট-ডাউন নামে পরিচিত। পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।”
জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, “সিঙ্গেল লাইনের কারণে উত্তরে বরেন্দ্র এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এবং দক্ষিণে তিতুমীর এক্সপ্রেস আটকা পড়েছে।”

সহকারী লোক-মাস্টার আলমগীর কবিরের মতে, জয়পুরহাট স্টেশন ছেড়ে ডাউন সিগনাল অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায় এবং একাধিক প্রচেষ্টায়ও ইঞ্জিন চালু করা সম্ভব হয়নি।















