“কালাইয়ে ইউএনও শামীম আরার সাথে সাংবাদিকদের মতবিনিময়”
- আপডেট সময় : ১১:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 91
কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা–এর সাথে কালাই উপজেলার সকল সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেল ৪টা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন এবং প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কালাই মডেল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি লুৎফর রহমান সভাপতির বক্তব্যে কালাই উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন,
“উপজেলা প্রশাসন এবং গণমাধ্যম একসাথে কাজ করলে জনসেবা আরও গতিশীল হয়। আমরা বিশ্বাস করি, নতুন ইউএনও মহোদয়ের দক্ষ নেতৃত্বে কালাই আরও এগিয়ে যাবে।”
নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন—
“কালাইয়ের মানুষের সেবা আমার প্রথম লক্ষ্য। সাংবাদিকরাই মাঠের প্রকৃত চিত্র তুলে ধরেন। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আপনাদের সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সভায় উপস্থিত ছিলেন কালাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।



















