বাংলাদেশ ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইনসাফের পথে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

ইনসাফ বিশ্ব ডেক্স
  • আপডেট সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 86

ছবি: ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে শুরু হওয়া এই দীর্ঘ পদযাত্রায় কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’—এমন স্লোগানে মুখর ছিল পথযাত্রা। স্লোগানে আরও উঠে আসে দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার বার্তা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পদযাত্রা শাহবাগ থেকে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিনরাস্তা, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে আবারও শাহবাগে এসে শেষ হওয়ার কথা। আয়োজকদের ভাষ্য—এ দীর্ঘ পথযাত্রার উদ্দেশ্য হলো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনসচেতনতা তৈরি করা এবং দাবিগুলো সর্বসমক্ষে তুলে ধরা।

পদযাত্রায় প্রায় ১০টি পিকআপ ব্যবহার করা হচ্ছে, যেগুলোতে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, হাদি হত্যার বিচার দীর্ঘদিন ঝুলে থাকায় ক্ষোভ থেকেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা দাবি করেন—শুধু খুনিই নয়, পরিকল্পনাকারী, সহযোগী এবং আশ্রয়দাতা—সমস্ত খুনিচক্রকে বিচারের আওতায় আনতে হবে।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো—

১) আগামী ২৪ দিনের মধ্যে পুরো খুনিচক্রের বিচার সম্পন্ন করা।
২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল।
৩) ভারতে আশ্রিত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।
৪) সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।
নেতাকর্মীরা জানান, দাবিগুলো পূরণ না হলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইনসাফের পথে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

আপডেট সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬