বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

হাদি গুলিকাণ্ড: ফয়সালের পরিবার জালে এবং অস্ত্রউদ্ধার

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 70

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় ফয়সালের বোনের বাসা সংলগ্ন স্থান থেকে ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করা হয়। একই ঘটনায় ফয়সালের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল ও তার এক সহযোগীর গতিবিধি শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ১২ ডিসেম্বর সকালে তারা মোটরসাইকেলে ওই বাসা থেকে বের হন। বিকেলে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু সরাতে দেখা যায়।

পরবর্তীতে ওই জায়গায় অভিযান চালিয়ে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একাধিক মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চেক বই ও বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। ফয়সালের মাকেও জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হলেও প্রধান

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

হাদি গুলিকাণ্ড: ফয়সালের পরিবার জালে এবং অস্ত্রউদ্ধার

আপডেট সময় : ০৫:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫