বাংলাদেশ ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতিসংঘে গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 112

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার জাতিসংঘ আয়োজিত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এসময় তিনি গাজায় ক্ষুধার্ত শিশুদের একটি ছবি প্রদর্শন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

এরদোয়ান বলেন, গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ইতিমধ্যে ৬৫ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, তা নির্মমভাবে অব্যাহত আছে। যার সামান্য বিবেকও আছে, সে কখনোই এই হত্যাযজ্ঞকে মেনে নিতে পারে না বা চুপ করে থাকতে পারে না।

তিনি আরও জোর দিয়ে বলেন, এখনই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা জরুরি, মানবিক সহায়তা নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে। এরদোয়ান আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।

সম্মেলনে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ বিষয়ে এরদোয়ান বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসহ বহু দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নতুন গতি আনবে।

আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে তিনি বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার, বিশেষত নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার দিকেও জোর দেবেন। তিনি বিশ্বনেতাদের সামনে তুরস্কের অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরবেন।

উল্লেখ্য, রোববার নিউইয়র্কে যাত্রার আগে এরদোয়ান বলেন, এবারের সাধারণ পরিষদ পূর্বের অধিবেশনগুলো থেকে ভিন্ন হবে, কারণ অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব সিদ্ধান্ত দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে নতুন গতি যোগ করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

জাতিসংঘে গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

আপডেট সময় : ১১:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫