টাকা পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / 297
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে বাড়ি ও সম্পদ গড়েছেন, তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না।”
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ ও তরিকা মেনে চললে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাসচিব মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম এবং স্থানীয় আলেমবৃন্দ।



















