বাংলাদেশ ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমারের পদত্যাগের ঘোষণা

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / 235

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষার্থীরা রোববার দিনভর ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে পদত্যাগের দাবিতে আন্দোলন করলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

অধ্যাপক তপন কুমার জানিয়েছেন, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। তিনি বলেন, “আমরা এখনও অবরুদ্ধ আছি। তারা আমার পদত্যাগ চেয়েছে, আমি বলেছি; ঠিক আছে, যদি আমি পদত্যাগ করলে তুমি অটোপাস পাও, তাইলে আমি পদত্যাগ করব। দেখ তোমরা মন্ত্রণালয় থেকে অটো পাস আনতে পার কি না। আমাদের কিছু করার নাই।”

শিক্ষার্থীরা ‘এইচএসসি ব্যাচ-২০২৪’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে। তাদের দাবি ছিল, এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীরা বৈষম্যহীন ফলাফলের দাবিতে সোচ্চার ছিলেন। একপর্যায়ে তারা বোর্ডের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বোর্ড কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

অধ্যাপক তপন কুমার আরও জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা তার কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করেছে। তিনি বলেন, “কিছু শিক্ষার্থী অটোপাসের দাবিতে আমাদের অবরুদ্ধ করে রেখেছে, এখনও আমরা অফিসে অবরুদ্ধ আছি।”

তপন কুমার সরকার আরও বলেন, “আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করে ফলাফল দিয়েছি। তবে যারা অকৃতকার্য হয়েছে, তারা সব বিষয় পুনরায় মূল্যায়ন চায়, যা বাস্তবসম্মত নয়।”

২০২২ সালের মে মাসে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক তপন কুমার। এর আগে তিনি বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমারের পদত্যাগের ঘোষণা

আপডেট সময় : ০৬:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪