দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / 220
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে, আগামী দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করা হবে। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে নতুন রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে নির্বাচন করা যায়, যাকে নিয়ে কোনো বিতর্ক বা প্রশ্ন উঠবে না।
হাসনাত আব্দুল্লাহ বলেন,
“আমরা এমন কাউকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবো যাকে নিয়ে প্রশ্ন উঠার সুযোগ থাকবে না, যেমন ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠেনি।” তিনি আরো বলেন, “বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে চুপ্পুকে অপসারণ করা হবে এবং এরপর সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে।”


















