বাংলাদেশ ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

পিআর পদ্ধতিতে নেপালে ১৪ বার ক্ষমতা পরিবর্তন: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 156

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নেপালে পিআর (Proportional Representation) পদ্ধতির কারণে গত কয়েক বছরে ১৪ বার সরকার পরিবর্তন হয়েছে। তিনি মনে করেন, এই পদ্ধতির মাধ্যমে দলীয় স্বার্থ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “৫ আগস্টের আগে পিআর নিয়ে কোনো আলোচনা ছিল না। এখন কিছু দল কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে। কেউ কেউ জনগণের অনুমতি ছাড়াই পিআরকে জনগণের দাবি হিসেবে চালাতে চাইছে। এটি আসলে নির্বাচন পেছানোর কৌশল।”

তিনি অভিযোগ করে বলেন, ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নেপালের উদাহরণ টেনে তিনি বলেন, “পিআর প্র্যাক্টিসের কারণে নেপালে বারবার সরকার পরিবর্তন হয়েছে। জনগণ না চাইলেও দলীয় স্বার্থ চাপিয়ে দেওয়ার প্রবণতা স্বৈরাচার ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ করুন। কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে এটি চাপিয়ে দিতে হবে? সংবিধান এখনো কার্যকর, এটিকে অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামতকে আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা লোটার কাজে ব্যবহার করা যাবে না। গণতন্ত্রে ভিন্ন মত থাকলেও কোনো দল যদি তাদের সিদ্ধান্ত জনগণের ওপরে চাপিয়ে দেয়, সেটি কর্তৃত্ববাদী চরিত্র প্রকাশ করে।

ডা. জাহিদ আরও বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চাপিয়ে দেওয়া হলে সেটি স্বৈরাচারের পথ প্রশস্ত করবে। এভাবে নির্বাচন পেছানোর অপচেষ্টা সফল হবে না। দেশের সাধারণ মানুষই দলীয় এজেন্ডা প্রতিহত করবে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

পিআর পদ্ধতিতে নেপালে ১৪ বার ক্ষমতা পরিবর্তন: ডা. জাহিদ

আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫