বাংলাদেশ ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ফরিদপুরে মদপানে রাজেন্দ্র কলেজের দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / 344
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই ছাত্রীর অ্যালকোহল পানে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পূজা বিশ্বাস (২০) এবং রত্না সাহা (২৪)। শুক্রবার (১১ অক্টোবর) রাতে দুর্গা পূজা দেখে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে শনিবার (১২ অক্টোবর) ভোরে তারা মৃত্যুবরণ করেন।

নিহত পূজা বিশ্বাস ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামে, বাবা সাধন বিশ্বাসের মেয়ে। অন্যদিকে, রত্না সাহা সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামে, বাবা রতন কুমার সাহা।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী ফরিদপুর শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তারা শুক্রবার সন্ধ্যায় দুর্গা পূজা দেখে বাড়িতে ফিরে আসার পরপরই অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের অবস্থা খারাপ হলে মধ্যরাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের একজনকে মৃত অবস্থায় আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে মৃত্যুবরণ করেন।

রত্না সাহার বাবা রতন কুমার সাহা জানান, তার মেয়ে সম্প্রতি স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে ফরিদপুরে হোস্টেলে থাকতেন। তিনি গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি, মদ জাতীয় কিছু খেয়েছিল। শনিবার ভোরে সে মারা যায়।”

অপরদিকে, পূজা বিশ্বাসের বাবা সাধন বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অ্যালকোহল পানের কারণে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

ফরিদপুরের রাজেন্দ্র কলেজের দুই শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে পরিবার এবং সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ফরিদপুরে মদপানে রাজেন্দ্র কলেজের দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪