বাংলাদেশ ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব, এশিয়াজুড়ে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 194

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ আঘাত হেনেছে সুপার টাইফুন ‘রাগাসা’। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কাগায়ান প্রদেশে এটি তাণ্ডব চালায়। ঝড়ের প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থাগুলোকে পূর্ণ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন এবং সব সরকারি সংস্থাকে একত্রে কাজ করার আহ্বান জানান। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে বাতাস ও ২৯৫ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছে। জলোচ্ছ্বাসের উচ্চতা ৯ ফুট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রয়টার্স জানায়, বাবুইয়ান দ্বীপপুঞ্জে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি হয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। কাগায়ান প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে গাছ উপড়ে যাচ্ছে, বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে এবং ভূমিধস ও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

মেট্রো ম্যানিলা ও লুজন অঞ্চলে সরকার ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। দেশজুড়ে অন্তত অর্ধশত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্যোগ সংস্থাগুলোর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তীব্র ঢেউ ও ঝড়ো হাওয়ায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।

এদিকে, তাইওয়ানে সরাসরি আঘাত না হেনেও টাইফুনটির প্রভাবে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ান সরকার ১৪৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং পাহাড়ি দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে অন্তত ৯০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

ভিয়েতনামে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে, কারণ সপ্তাহের শেষ দিকে ঝড় সেখানে আঘাত হানতে পারে। অন্যদিকে, চীন দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় করেছে এবং মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে।

হংকং জানিয়েছে, তাদের বিমানবন্দর খোলা থাকলেও কার্যক্রম সীমিত করা হয়েছে। ক্যাথে প্যাসিফিক প্রায় ৫০০ ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। সোমবার সকাল থেকেই শহরজুড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িক দেখা যায়। সুপারমার্কেটগুলোতে ভিড় বেড়েছে এবং শাকসবজির দাম স্বাভাবিকের তুলনায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টাইফুন ‘রাগাসা’ শুধু ফিলিপাইন নয়, বরং সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার আবহাওয়ার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই আগামী কয়েকদিন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব, এশিয়াজুড়ে সতর্কতা জারি

আপডেট সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫