উয়েফাকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত ফুটবলার, বক্সার ও অন্যান্য ক্রীড়াবিদ
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরাইলকে নিষিদ্ধের দাবি ৫০ ক্রীড়াবিদের
- আপডেট সময় : ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 155
ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রখ্যাত ক্রীড়াবিদ। সম্প্রতি ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA)-র কাছে একটি স্বাক্ষরিত চিঠি পাঠিয়ে তারা ইসরাইলকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান।
এই চিঠিতে স্বাক্ষর করেছেন ৫০ জন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ। এর মধ্যে আছেন ইংল্যান্ডের জনপ্রিয় সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা এবং ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি।
শুধু তাই নয়, এই তালিকায় নাম লিখিয়েছেন আরও অনেক আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী নারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।
ক্রীড়াবিদদের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাদের দাবি— খেলাধুলা ন্যায়বিচার, মানবিকতা ও শান্তির প্রতীক, আর তাই গণহত্যাকারী রাষ্ট্র ইসরাইলের কোনো জায়গা থাকা উচিত নয় আন্তর্জাতিক টুর্নামেন্টে।
এ চিঠি উয়েফা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে। এখন দেখার বিষয়, ইউরোপীয় ফুটবল সংস্থা কি ইসরাইলের বিরুদ্ধে কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়।















