বাংলাদেশ ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের প্রতিবাদী আহ্বান

রিমা হাসানের অঙ্গীকার: ‘ফিলিস্তিনের স্বাধীনতা পর্যন্ত লড়াই চলবে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 135

ছবি: ফ্লোটিলায় ফরাসি রাজনীতিবিদ রিমা হাসান

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে যোগ দিয়ে তিনি বিশ্ববাসীর উদ্দেশে শক্ত বার্তা দিয়েছেন।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে রিমা বিশ্ব অর্থনীতি অচল করে দেয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশ-দেশান্তরে জনগণকে রাস্তায় নেমে ইসরাইলবিরোধী প্রতিবাদে অংশ নিতে আহ্বান করেন।

তিনি ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে সুমুদ বহরের তার জাহাজটি ইসরাইলি হামলার শিকার হয়ে জব্দ হয়। গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং অবিলম্বে ফ্লোটিলা মিশন শেষ করার দাবি জানান রিমা।

মানবাধিকার রক্ষার এই ঐতিহাসিক উদ্যোগে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক। এ বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের প্রতিবাদী আহ্বান

রিমা হাসানের অঙ্গীকার: ‘ফিলিস্তিনের স্বাধীনতা পর্যন্ত লড়াই চলবে

আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫