বাংলাদেশ ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

ঝিনাইগাতীতে চলন্ত অটোরিকশা থামিয়ে অতর্কিত হামলায় বৃদ্ধসহ আহত ৩

মো: আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 307

ছবি: মো: আমের আলী

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

শেরপুরের ঝিনাইগাতীতে চলন্ত অটোরিকশার গতিরোধ করে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলার ঘটনায় ৭৫ বছর বয়সী মো: আমের আলীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

Insaf World Banner 1

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারী গ্রামে আমিনুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তায় এই হামলা ঘটে। আহত আমের আলী পার্শ্ববর্তী কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, ফুলহারী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুর রহমানদের সাথে আমের আলীদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছে। সোমবার সকালে আমের আলী ও তার পরিবার শেরপুরে আদালতের কাজে গিয়েছিলেন। দুপুরে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঝিনাইগাতী বাজারে পৌঁছানোর পর ছেলে ছালেহ আহমেদের নিজস্ব অটোরিকশায় তারা বাড়ি ফিরছিলেন। ফুলহারী গ্রামে আমিনুলের বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথে আজিজুর রহমান ও তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

Insaf World Banner 2

এই হামলায় আমের আলী, তার স্ত্রী সালেহা খাতুন এবং ছেলে (অটোরিকশা চালক) ছালেহ আহমেদ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ঘটনায় আমের আলীর স্ত্রী সালেহা খাতুন বাদী হয়ে ৮ জন নামিয় আসামিসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঝিনাইগাতী থানার ওসি মো: আল আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং এস আই হাসিবুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ঝিনাইগাতীতে চলন্ত অটোরিকশা থামিয়ে অতর্কিত হামলায় বৃদ্ধসহ আহত ৩

আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪