বাংলাদেশ ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আদানির সঙ্গে চুক্তি বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ পাঠালেন ব্যারিস্টার এম কাইয়ুম

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / 374

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের সরকারের সব চুক্তি বাতিলের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। গত বুধবার (৬ নভেম্বর) এই নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়।

নোটিশে অনুরোধ জানানো হয়েছে, অবিলম্বে এই একতরফা ও অন্যায্য চুক্তি পুনর্বিবেচনা বা পুরোপুরি বাতিল করার। তিন দিনের মধ্যে আদানিকে এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করারও হুমকি দিয়েছেন ব্যারিস্টার কাইয়ুম।

এছাড়া, জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট প্রদানের আহ্বান জানানো হয়েছে। লিগ্যাল নোটিশের জবাব দিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিনের সময় দেয়া হয়েছে।

২০১৭ সালে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়ো করে ২৫ বছর মেয়াদি একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। তখন দেশে আমদানি করা কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র চালু ছিল না। এই চুক্তির অধীনে ভারতের ঝাড়খণ্ডে আদানির ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে, ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়, যার মধ্যে আদানির বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে এসব তথ্য পর্যালোচনা কমিটিতে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, বিদ্যুতের বকেয়া পরিশোধের জন্য আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে ৮৪ কোটি ডলারের মধ্যে ২০ থেকে ২৫ কোটি ডলার দ্রুত পরিশোধের জন্য তাগাদা দিয়েছে। বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে এই অর্থ পরিশোধ অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

আদানির সঙ্গে চুক্তি বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ পাঠালেন ব্যারিস্টার এম কাইয়ুম

আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪