বাংলাদেশ ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 330

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে বিএনপি সারা দেশে বিভাগীয় কর্মশালার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর ঢাকায় প্রথম কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এসব কর্মশালা অনুষ্ঠিত হবে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মশালাগুলোর তারিখ অনুযায়ী, ১৯ নভেম্বর ঢাকায়, ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহীতে, ২৫ নভেম্বর খুলনায়, ৩০ নভেম্বর সিলেটে, ২ ডিসেম্বর ময়মনসিংহে, ৭ ডিসেম্বর রংপুর ও বরিশালে এবং ২১ ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালা অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণবিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, রাশিদা বেগম হীরা, এবং বিভিন্ন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকরা, যাঁরা নিজ নিজ বিভাগের কর্মশালা ও সমাবেশের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

১০ বিভাগে বৃহৎ সমাবেশের পরিকল্পনা

বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনি রোড ম্যাপ চেয়ে একাধিক বড় সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ১০ সাংগঠনিক বিভাগে সমাবেশ করা হবে, যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের দাবি আদায়ে সাড়া জাগাতে চায় দলটি। এসব সমাবেশের সময়সূচি শিগগিরই চূড়ান্ত হবে। এছাড়া বিএনপির সঙ্গে সমমনা দলগুলোও একই দাবিতে মাঠে নামতে পারে বলে জানা গেছে।

দলটি নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনি প্রক্রিয়া দুইটিকেই সমান্তরালে চালানোর ওপর জোর দিচ্ছে। শীর্ষ নেতারা মনে করেন, এই আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করাই যুক্তিসঙ্গত হবে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা

আপডেট সময় : ০৭:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪