বাংলাদেশ ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

পুলিশ-সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 315

ছবি : ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মিরপুরের কাফরুল এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে, এতে দুই শ্রমিক গু লিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় আন্দোলনকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেন।

আহত শ্রমিকরা হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫), যারা যথাক্রমে খুলনা ও মিরপুর-১৪ নম্বরে বসবাস করেন এবং সেনটেক্স ফ্যাশন লিমিটেডে কর্মরত। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, কারখানা বন্ধ ঘোষণা হওয়ার পর বাসায় ফেরার পথে আল আমিনের পিঠে গু লি লাগে। অন্যদিকে, অপারেটর হিসেবে কাজ করা ঝুমার ডান পায়ে গু লি লেগেছে বলে জানান তার বড় বোন মর্জিনা বেগম।

সেনটেক্স ফ্যাশনের পাশাপাশি মৌসুমি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সকাল ৮টার দিকে হাজারো শ্রমিক মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং এক পর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শ্রমিকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

পুলিশ-সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ২

আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪