বাংলাদেশ ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 205

ছবি: নির্বাচন কমিশন ভবন বাংলাদেশ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে।

এই কমিটিতে আরও সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, প্রজ্ঞাপনটি দু-এক দিনের মধ্যেই জারি করা হবে। এরপর এই বিষয়ে বিশদ জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে, ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ পুরো কমিশন পদত্যাগ করেন। তার সহযোগী কমিশনাররা ছিলেন মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪