বাংলাদেশ ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ছাদ খোলা বাসে নিজ মাদরাসায় নিয়ে যাওয়া হবে

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 253

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের গর্ব হাফেজ মুয়াজ মাহমুদ। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছালে, বিমানবন্দরে তাকে ফুলেল সংবর্ধনা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ দেশের বিশিষ্ট আলেমরা।

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে সম্মান জানানোর জন্য একটি ছাদ খোলা বাসে করে তার মাদরাসায় নেওয়ার আয়োজন করা হয়েছে। এতে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানানোর সুযোগ পাবেন।

গত ৩০ অক্টোবর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২১ আগস্ট ২০২৪ তারিখে তিনি পবিত্র মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেন।

২০১৬ সালের পর এবারই প্রথম তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম স্থান লাভ করে। গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রতিযোগিতার বাছাইপর্বে সেরা হয়ে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

২০২৩ সালে ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধাতালিকায় স্থান অর্জন করেছিলেন হাফেজ মুয়াজ মাহমুদ।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ছাদ খোলা বাসে নিজ মাদরাসায় নিয়ে যাওয়া হবে

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪